চট্টগ্রামে ইটিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিভাগে অ্যাসার, গেটওয়ে ও কিয়োসেরা পণ্যকে সহজলভ্য এবং বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেড (ইটিএল) চট্টগ্রামে শাখা চালু করেছে। গত শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ইটিএল চট্টগ্রাম শাখার কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন ইটিএলের মহাব্যবস্থাপক সালমান আলী খান। তিনি বলেন, ‘চট্টগ্রামের মানুষের জন্য নতুন নতুন প্রযুক্তিপণ্য দিতে আমরা প্রথমবারের মতো শাখা কার্যক্রম শুরু করেছি। এরপর চালু হবে ইটিএলের সিলেট ও খুলনা শাখা।—বিজ্ঞপ্তি