চট্টগ্রামে ইন্টেল সিকিউরিটির সহযোগীদের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ইন্টেল সিকিউরিটির বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায়ীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বাংলাদেশে ইন্টেল সিকিউরিটির পরিবেশক কম্পিউটার ভিলেজের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন কম্পিউটার ভিলেজের সহকারী পরিচালক শামসুদ্দীন চৌধুরী, মহাব্যবস্থাপক আসাদুর রহমান, ইন্টেল সিকিউরিটির চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক তবারক হোসেন প্রমুখ। পরে উপস্থিত সহযোগীদের মধ্যে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
বিজ্ঞপ্তি