চট্টগ্রামে উইকিপিডিয়ার জন্মদিন পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার দশম জন্মবার্ষিকী পালন করেছে চট্টগ্রাম উইকি পরিষদ। এ উপলক্ষে ১৫ জানুয়ারি নগরের লুসাই ভবনে দৃষ্টি চট্টগ্রামের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ হাসিনা যাকারিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, উইকি চট্টগ্রাম পরিষদের মাসুদ বকুল, আদনান মান্নান, বনকুসুম বড়ুয়া, সৌমিত্র পালিত প্রমুখ। বক্তারা গণমানুষের বিশ্বকোষ উইকিপিডিয়ার বাংলা সংস্করণ সমৃদ্ধ করার কাজে সবার সহযোগিতা কামনা করেন। চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় যোগ দেন। সভা শেষে কেক কেটে জন্মদিনের উৎসবের সমাপ্তি করা হয়। —নিজস্ব প্রতিবেদক