চট্টগ্রামে উবুন্টুর কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুক্ত সফটওয়্যার, মুক্ত তথ্য/ডিজিটাল যুগে এটাই সত্য’—এই স্লোগানে সম্প্রতি বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে আইইউবি সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হলো মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টুর কর্মশালা। চট্টগ্রামের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মশালার প্রথম পর্বে উবুন্টু ইনস্টল, ফাইল সিস্টেম ব্যবস্থাপনা, ব্যবহার পদ্ধতি ব্যবস্থাপনা, যন্ত্র ব্যবস্থাপনা, ইন্টারনেট সেট-আপসহ উবুন্টুর বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় জনপ্রিয় বিভিন্ন মুক্ত সফটওয়্যার নিয়ে আলোচনা। কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। কর্মশালা পরিচালনা করেন আইইউবি স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সের শিক্ষক এমরান হারুন। এতে সমন্বয়কের দায়িত্ব পালন করেন সৌমিত্র পালিত এবং আইইউবি সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ক্লাবের সদস্যরা। কর্মশালা শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে বাংলা উইকিপিডিয়ার সমৃদ্ধিতে অবদান রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। —নিজস্ব প্রতিবেদক