চট্টগ্রামে এয়ারটেল থ্রিজির পরীক্ষামূলক উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে এয়ারটেল থ্রিজির পরীক্ষামূলক উদ্বোধন
চট্টগ্রামে এয়ারটেল থ্রিজির পরীক্ষামূলক উদ্বোধন

আজ চট্টগ্রামে থ্রিজির পরীক্ষামূলক উদ্বোধন করেছে মুঠোফোন অপারেটর এয়ারটেল। এয়ারটেলের আগ্রাবাদ এক্সপেরিয়েন্স সেন্টারে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজরুল আলম থ্রিজির উদ্বোধন করেন।
এয়ারটেল কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রামের গ্রাহকদের জন্য আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, সিইপিজেড, পতেঙ্গা, বিমানবন্দর, দেওয়ান বাজার, নিউ মার্কেট, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এবং জামাল খান এলাকায় পরীক্ষামূলকভাবে থ্রিজি চালু করা হবে। এ বছরের মধ্যে সাতটি বিভাগীয় শহর ও কুমিল্লায় থ্রিজি সেবা চালু করবে প্রতিষ্ঠানটি।
এয়ারটেলের প্রধান নির্বাহী ক্রিস টবিট বলেছেন, ‘চট্টগ্রামের গ্রাহকদের জন্য থ্রিজি সেবা আনতে পেরে আমরা আনন্দিত। ঢাকায় পরীক্ষামূলকভাবে থ্রিজি চালু করার এক সপ্তাহের মধ্যে চট্টগ্রামেও পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।’
উল্লেখ্য, থ্রিজির এখনো ডেটা প্যাকেজ ঘোষণা করেনি কর্তৃপক্ষ। শিগগিরই গ্রাহকদের চাহিদা অনুযায়ী থ্রিজির ডেটা প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছে এয়ারটেল কর্তৃপক্ষ।