চট্টগ্রামে ক্রেতাদের নিয়ে অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেল ও গ্লোবাল ব্র্যান্ডের উদ্যোগে গত রোববার চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় ‘ডেল কাস্টমার নাইট’ অনুষ্ঠান উদ্যাপন করা হয়েছে। এতে ডেলের পণ্য ও ব্যবসা সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন ডেল বাংলাদেশের ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক মোহাম্মদ বি কাইয়ুম। অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রাহকদের সঙ্গে নিজেদের পণ্য নিয়ে কথা বলা এবং সাক্ষাতের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি