চট্টগ্রামে গিগাবাইটের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি চট্টগ্রামে গিগাবাইট ও স্মার্ট টেকনোলজিসের যৌথ আয়োজনে গিগাবাইটের বিক্রয় পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গিগাবাইটের ইউএসবি ৩ দশমিক ০ প্রযুক্তিসংবলিত এবং ডিডিআর৩ ও ডিডিআর২ র্যামসমর্থিত নতুন মাদারবোর্ডগুলো অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের চট্টগ্রাম শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মাজহারুল ইসলাম, গিগাবাইট পণ্য ব্যবস্থাপক খাজা মো. আনাস খানসহ অনেকে। অনুষ্ঠানে কারিগরি নানা বিষয়ের পাশাপাশি মাদারবোর্ডসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হয় এবং বিভিন্ন ক্যাটাগরিতে ডিলারদের দেওয়া হয় পুরস্কার। অনুষ্ঠানে ডিলারদের অংশগ্রহণে গেম শো অনুষ্ঠিত হয়। —বিজ্ঞপ্তি