চট্টগ্রামে জুম ইন্টারনেট সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পর বন্দর নগর চট্টগ্রামে চালু হলো সিটিসেলের ‘জুম আলট্রা’ ইন্টারনেট-সেবা। এ উপলক্ষে সম্প্রতি ‘জুম আলট্রা নাইট’ নামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় চট্টগ্রামে ক্লাবে। এতে ছিল লেজার শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফল ড্র ইত্যাদি। অনুষ্ঠানে বক্তব্য দেন সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী, প্রধান পরিচালন কর্মকর্তা ডেভিড লি, উপমহাব্যবস্থাপক (গ্রাহক ও ব্যবসা) মোহাম্মদ ফাহিম এবং চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন।মোহাম্মদ ফাহিম জানান, ‘জুম আলট্রা হচ্ছে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ। এটি ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারে ব্যবহার করা যাবে। এতে রয়েছে ১৫০ থেকে ৫১২ কেবিপিএস পর্যন্ত তথ্য নামানোর (ডাউনলোড) সুযোগ। সেই সঙ্গে থাকছে মাসিক ব্যবহারের ওপর ৬০০ টাকা ছাড়সহ চার হাজার পাঁচ শ টাকার বিশেষ সুবিধা।মেহবুব চৌধুরী বলেন, ‘তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের এ যুগে সবার প্রয়োজন ও চাহিদার কথা ভেবেই চালু করা হয়েছে সিটিসেল জুম আলট্রা ইন্টারনেট সংযোগ। শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ী—সবাই এটি ব্যবহার করে উপকৃত হবেন।’ তিনি এ ক্ষেত্রে সবার সহযোগিতা আশা করে বলেন, ‘আমাদের একটু সুযোগ দিয়ে দেখুন, আমরাও নিশ্চয়ই পারব আপনাদের যোগাযোগের নিশ্চয়তা মেটাতে।’—নিজাম হায়দার সিদ্দিকী, চট্টগ্রাম অফিস