চট্টগ্রামে তথ্যপ্রযুক্তি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের জিইসির মোড়ে বিপণিকেন্দ্র সেন্ট্রাল শপিং কমপ্লেক্সে ২৭ জুন শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তি মেলা। ‘ঈদ আইটি ফেস্টিভ্যাল’ নামে এ মেলা চলবে ১৮ জুলাই পর্যন্ত। সেন্ট্রাল শপিং কমপ্লেক্স লিমিটেডের কম্পিউটার ব্যবসায়ীরা এ মেলার আয়োজক। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে আরও বলা হয়, প্রযুক্তি উৎসবে বিভিন্ন পণ্যে বিশেষ ছাড় দেওয়া হবে। মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ নওশাদ চৌধুরী এ সময় মেলার বিভিন্ন তথ্য তুলে ধরেন। বিজ্ঞপ্তি