চট্টগ্রামে তথ্যপ্রযুক্তি মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তি মেলা। এর আয়োজক অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইনপেইস ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড। ‘চট্টগ্রাম আইসিটি ফেয়ার ২০১০’ নামে তিন দিনের এ মেলা হবে চট্টগ্রামের উডল্যান্ড পার্কে।এতে কম্পিউটার, টেলিযোগাযোগ এবং ওয়াই ম্যাক্স প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নানা পণ্য প্রদর্শন করবে। গত মঙ্গলবার ঢাকায় ইনপেইসের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন ইনপেইসের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান। তিনি জানান, মেলায় বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে। —মোছাব্বের হোসেন