চট্টগ্রামে তিন দিনের তথ্যপ্রযুক্তি মেলা আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনের তথ্যপ্রযুক্তি মেলা। নগরের মুরাদপুরের উডল্যান্ড পার্কে ‘জুম চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০১০’ নামে এ মেলায় চট্টগ্রাম ও ঢাকার প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নেবে। গতকাল সোমবার চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইনপেস ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল আহসান। তিনি বলেন, চট্টগ্রামে চতুর্থবারের মতো আয়োজিত এ মেলায় এবার পরিসর বাড়ানো হয়েছে। এতে ৩০টি স্টল ও ১৪টি প্যাভিলিয়ন থাকবে।সম্মেলনে জানানো হয়, মেলার প্রবেশ টিকিটের ওপর প্রতিদিনই থাকবে র্যাফল ড্র। দর্শনার্থীদের জন্য গেম খেলার জায়গা ও ইন্টারনেট কেন্দ্র থাকবে। এ ছাড়া মেলা প্রাঙ্গণে বিনা মূল্যে তারহীন ইন্টারনেট ব্যবহারের সুযোগ রাখা হবে। মেলায় সিটিসেল প্যাভিলিয়নে বিশেষ ছাড়ে জুম আলট্রা ইন্টারনেট সংযোগ বিক্রি হবে।প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশ মূল্য ১০ টাকা, তবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন সিটিসেলের উপমহাব্যবস্থাপক (কনজিউমার বিজনেস) মোহাম্মদ ফাহিম, পণ্য বিপণন ব্যবস্থাপক শরীফ আবদুল্লাহ ফয়সালসহ অনেকে। —নিজাম হায়দার সিদ্দিকী