চট্টগ্রামে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সাময়িক পত্র
কম্পিউটার ব্যবহার করে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য চট্টগ্রাম থেকে প্রকাশ করা হলো একটি সাময়িক পত্র (নিউজ লেটার)।গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তনে এর মোড়ক উন্মোচন করেন ভৌতবিজ্ঞানী জামাল নজরুল ইসলাম। তিনি বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীরা সহানুভূতি ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে অনেক দূর এগিয়ে যেতে পারবে। ইউনাইটেড থিয়েটার ফর সোশ্যাল অ্যাকশন (উৎস) পরিচালিত চিটাগাং কম্পিউটারাইজড ব্রেইল প্রোডাকশন সেন্টার (সিসিবিপিসি) এই নিউজ লেটার প্রকাশ করেছে।উৎসের সহসভাপতি শাহানা বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামালসহ অনেকে অনুষ্ঠানে বক্তৃতা করেন। নিউজ লেটার প্রকাশে সহযোগিতা করছে এ কে খান ফাউন্ডেশন।স্কিন রিডেবল সফওয়্যার ব্যবহার করে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্যএই প্রকাশনার কম্পোজ ও পৃষ্ঠাসজ্জার কাজ করা হয়েছে। বিশেষ কাগজে এমবোস প্রিন্টারে এটি ছাপানো হয়েছে। —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম