চট্টগ্রামে নতুন অনলাইন রেডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতিকে তুলে ধরতে ইন্টারনেটভিত্তিক অনলাইন রেডিও ‘রেডিও চিটাগাং’ (www.radiochittagong.com) চালু হচ্ছে।১ জুলাই থেকে এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হবে। এ উপলক্ষে সম্প্রতি চট্টগ্রামের জামালখানে এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অনলাইন রেডিওর উদ্যোক্তা মিল্টন দাশ, দূরবীন ব্যান্ডের সৈয়দ শহীদসহ অনেকে। সভায় জানানো হয়, প্রাথমিক পর্যায়ে আট ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচার করা হবে। এতে থাকবে চট্টগ্রামের আঞ্চলিক গান, মনীষীদের কথা, ঐতিহ্য ইত্যাদি। পরে ২৪ ঘণ্টার অনুষ্ঠানের প্রচার করা হবে। সৈয়দ শহীদ বলেন, ‘চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতেই এ প্রয়াস।’—চট্টগ্রাম অফিস