চট্টগ্রামে পান্ডার কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি বন্দরনগর চট্টগ্রামে এক রেস্টুরেন্টে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল পান্ডা অ্যান্টিভাইরাসের ওপর কর্মশালা। দিনব্যাপী এই কর্মশালায় পান্ডা অ্যান্টিভাইরাসের বৈশিষ্ট্যগুলো এবং কম্পিউটারকে ভাইরাস থেকে কীভাবে সুরক্ষিত রাখা যায়, সে বিষয়ে আলোচনা করা হয়। এতে গ্লোবাল ব্র্যান্ডের চট্টগ্রাম জেলার ডিলার প্রতিষ্ঠানের ১৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি উপস্থিত ছিলেন পান্ডা অ্যান্টিভাইরাসের উপ-পণ্য ব্যবস্থাপক গোলাম মর্তুজা, চট্টগ্রাম কম্পিউটার সমিতির সভাপতি শাখাওয়াৎ হোসেন, গ্লোবাল ব্র্যান্ডের চট্টগ্রাম শাখার প্রধান রাশেদ ভূঁইয়াসহ অনেকে। —বিজ্ঞপ্তি