চট্টগ্রামে প্রশিক্ষণ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দরনগর চট্টগ্রামে অনুষ্ঠিত হলো সাইবারোম-নেটজেনি ও সিমেন্টেক নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। সম্প্রতি নগরের কম্পিউটার সোর্স বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন ৩৫ জন ব্যবসায় প্রতিনিধি ও করপোরেট গ্রাহক। কর্মশালায় উপস্থিত ছিলেন কম্পিউটার সোর্সের চট্টগ্রাম অঞ্চলের প্রধান খন্দকার মুরাদুর রহমান, নেটজেনি প্রকৌশলী নকিবুল্লাহ চৌধুরীসহ অনেকে। অনুষ্ঠানে অনলাইন নিরাপত্তা ডিভাইসের পরিচিতি উপস্থাপন, সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশন সম্পর্কে ধারণা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। —বিজ্ঞপ্তি