চট্টগ্রামে বাংলাদেশি ঔষধি উদ্ভিদের তথ্যভান্ডার চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ঔষধি উদ্ভিদের তথ্যভান্ডারভিত্তিক (ডেটাবেজ) একটি ওয়েবসাইট (www.mpbd.info) গত শনিবার চালু করা হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবের প্রকৌশলী আবদুল খালেক মিলনায়তনে এর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন নুরুল আনোয়ার।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক শেখ বখতেয়ার উদ্দিন এ ডেটাবেজ সম্পাদনা করেন। উদ্ভিদবিদ্যা বিভাগের সভাপতি মোকতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন একই বিভাগের শিক্ষক এম আতিকুর রহমান, চিকিৎসক ও ডেটাবেজের উপদেষ্টা জাহাঙ্গীর কবির ভূঁইয়া। এই ডেটাবেজে বাংলাদেশের প্রায় ৮০০ প্রজাতির উদ্ভিদের যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। এতে প্রতিটি উদ্ভিদের উদ্ভিদতাত্ত্বিক-স্থানীয়-উপজাতীয়-ইংরেজি নাম, পরিবার এবং উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনা আছে। এ ছাড়া উদ্ভিদে পাওয়া রাসায়নিক উপাদান ও ঔষধি গুণাগুন এবং বাংলাদেশে এর প্রাপ্তিস্থান দেওয়া হয়েছে। যে কেউ সহজেই প্রয়োজনীয় উদ্ভিদ শনাক্ত করতে পারবেন। —সুজন ঘোষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি