চট্টগ্রামে মুক্ত সফটওয়্যার আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি চট্টগ্রামের বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর আয়োজনে ও লিনাক্স মিন্ট বাংলাদেশের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল ‘লিনাক্স ও মুক্তসোর্সবিষয়ক পরিচিতিমূলক আলোচনা সভা। বহদ্দারহাটে অনুষ্ঠিত এ আয়োজনে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে মুক্তসোর্স আর লিনাক্সের উৎপত্তি আর শুরুর আলোচনা, লিনাক্স মিন্টর কাস্টমাইজড ডিস্ট্রো ডিভিডি ও আইএসও বিতরণ এবং সরাসরি বিভিন্ন সমস্যা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথমেই লিনাক্স ও মুক্ত সোর্সের উৎপত্তি, বিবর্তন, বিকাশ, এর ভবিষ্যৎ, লিনাক্স-মিন্ট, উবুন্টু, উইন্ডোজের সঙ্গে লিনাক্সের প্রধান পার্থক্যগুলোসহ নানা বিষয়ে আলোচনা করেন সাজেদুর রহিম জোয়ারদার, অভি আদিত্য, রাশেদুল কবির ও ফাহিম মাসুদ চৌধুরী। পুরো অনুষ্ঠানের আয়োজনে ছিলেন জি এস এম ফয়সাল, জীবন চৌধুরী, মেহেদী হাসান, আহমেদ জান্নাতসহ আরও অনেকে। —নিজস্ব প্রতিবেদক