বাংলাদেশে মুক্ত ওয়েব ধারণাকে ছড়িয়ে দিতে মোজিলা বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘মোজট্যুর চট্টগ্রাম ২০১৩’। জুন ১৯ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম এবং ২০ জুন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, চট্টগ্রামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মোজিলা, মুক্ত ওয়েব ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। মোজিলা বাংলাদেশ থেকে অংশ নেন মাহে আলম খান, আশিকুর রহমান, রাহিদ হাসান, শরীফ আহম্মেদ ও এনাম আহম্মেদ। —বিজ্ঞপ্তি