চট্টগ্রামে রায়ানস কম্পিউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে রায়ানস কম্পিউটারস লিমিটেডের ষষ্ঠ শাখার কার্যক্রম শুরু হয়েছে। জিইসি মোড়ে ইউনুস্কো সিটি সেন্টারে রায়ানসের এ শাখায় ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার, মনিটর, প্রিন্টার, ডিজিটাল ক্যামেরা, প্রজেক্টরসহ সব ধরনের প্রযুক্তি পণ্য পাওয়া যাবে। পণ্য কেনার ক্ষেত্রে মূল্য ও বিবরণসংবলিত নিয়মিত প্রকাশনা ‘রায়ানস প্রডাক্ট বুক’-এর সহায়তা নিতে পারবেন ক্রেতারা। এ ছাড়া www.ryanscomputers.com ঠিকানার ওয়েবসাইট থেকে পণ্য দেখে স্থানীয় শাখা থেকে কেনা যাবে। —বিজ্ঞপ্তি