চট্টগ্রামে ল্যাপটপ ও মোবাইল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতর উপলক্ষে বন্দরনগর চট্টগ্রামের জিইসি মোড়ের ইউনুস্কো সিটি সেন্টারে শুরু হয়েছে ল্যাপটপ ও মোবাইল মেলা। গতকাল শনিবার ইউনুস্কো সিটি সেন্টার ব্যবসায়ী সমিতি আয়োজিত ‘নরটন ল্যাপটপ অ্যান্ড মোবাইল ফেয়ার ২০১২’ শীর্ষক এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মো. ফয়েজ উল্ল্যাহ খান, কম্পিউটার সোর্সের পরিচালক মো. মুখলেসুর রহমানসহ অনেকে। মেলায় ১৬টি প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। কম্পিউটার সোর্স মেলায় অ্যান্টিভাইরাস সফটওয়্যার নরটনের সঙ্গে বিনা মূল্যে দিচ্ছে ৮ গিগাবাইট পেনড্রাইভ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। রয়েছে কুপনের মাধ্যমে লটারির ব্যবস্থা। —বিজ্ঞপ্তি