চট্টগ্রামে শেষ হচ্ছে ঈদ ই-বাণিজ্য মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আজ শেষ হচ্ছে তিন দিনের ঈদ ই-বাণিজ্য মেলা। ‘ঘরে বসে কেনাকাটার উত্সব’ স্লোগানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় ও চট্টগ্রাম জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। গত বৃহস্পতিবার নগরীর জিমনেসিয়ামে মেলার উদ্বোধন করেন আইসিটিসচিব নজরুল ইসলাম খান। এ সময়ে তিনি বলেন, চট্টগ্রামের পরে খুলনা, রাজশাহী ও রংপুরে ই-বাণিজ্য মেলার আয়োজন করা হবে। এরপর বিভিন্ন জেলায় এ মেলা বসবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সভাপতি ইফতেখার মুনীর এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িত্ ও কম্পিউটার বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ ইব্রাহিম খানসহ অনেকে।আয়োজক সূত্রে জানা যায়, মেলায় বিভিন্ন ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, সরকারি ও বেসরকারি ব্যাংক, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের ৫২টি স্টল রয়েছে। —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস