চট্টগ্রামে শেষ হলো মুঠোফোন ও ল্যাপটপ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের জিইসি মোড়ের ইউনুস্কো সিটি সেন্টারে শেষ হয়েছে মুঠোফোন ও ল্যাপটপ মেলা। ‘নরটন ল্যাপটপ অ্যান্ড মোবাইল ফেয়ার ২০১২’ শীর্ষক সপ্তাহব্যাপী এ মেলার আয়োজন করে ইউনুস্কো সিটি সেন্টার আইটি ফ্লোর ব্যবসায়ী সমিতি। মেলার আহ্বায়ক এম এ মতিন বলেন, ‘মেলায় আমরা ভালো সাড়া পেয়েছি। বছরের এই সময়ে সবাই ঈদের কাপড় নিয়েই ব্যস্ত থাকেন বেশি। কিন্তু এর মধ্যে প্রযুক্তিপণ্যের প্রতি আগ্রহেরও কমতি ছিল না। গত কয়েক দিনে আমাদের বিক্রিও ভালো হয়েছে।’ মেলায় প্রতিদিন কুইজ ও লটারির মাধ্যমে পুরস্কারের ব্যবস্থা ছিল। বাংলাদেশ কম্পিউটার সমিতি চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুল হাসান সিদ্দিকী বলেন, ‘প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কথা ভেবেই আমরা বিশেষ সুবিধাগুলো ঈদের দিন পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি।’—নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস