চট্টগ্রামে সাইবার গেমস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে বিশ্ব সাইবার গেমসের (ডব্লিউসিজি) বাংলাদেশ অংশের প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হবে। এতে প্রতিযোগীদের ফিফা ১০ এবং এনএফএস মোস্ট ওয়ান্টেড গেম খেলতে হবে। বিজয়ীরা সরাসরি জাতীয় প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। দুই দিনের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৫ মে। আগামীকাল রোববার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নিবন্ধন অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার আয়োজন করছে এফ ওয়ান আইটি ম্যানেজমেন্ট। —বিজ্ঞপ্তি