চট্টগ্রামে সুন্দরবনের পক্ষে ভোট গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের চূড়ান্ত পর্বে সুন্দরবনের পক্ষে ভোট গ্রহণের কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। তিন দিন ধরে চলবে এ কার্যক্রম। গতকাল বুধবার বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম। নিউ মার্কেট এলাকায় অবস্থিত সিটি করপোরেশনের কম্পিউটার ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মোহাম্মদ হাসনী, রেখা আলম চৌধুরী, দিদারুর রহমান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন ইনস্টিটিউটের পরিচালক আনিছ আহমেদ। সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের শিক্ষা স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কাউন্সিলর রেহানা বেগম।মেয়র বলেন, ‘সুন্দরবনের পক্ষে ভোট দেওয়া প্রত্যেক সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব। আমরা যদি সবাই ভোটদানে এগিয়ে আসি, তবে সুন্দরবন সপ্তাশ্চর্য হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, এতে কোনো সন্দেহ নেই।’ আয়োজকেরা তিন দিনে এক হাজার ভোট সংগ্রহ করবেন বলে আশা করছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চারটি কম্পিটারের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। —চট্টগ্রাম অফিস