চট্টগ্রামে সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে চূড়ান্ত পর্বে বাংলাদেশের সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ করেছে ‘সাড়া দাও বাংলাদেশ’ নামের একটি সংগঠন। গত ২৪ থেকে ২৬ মে চট্টগ্রামের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হওয়া তথ্যপ্রযুক্তি মেলায় সুন্দরবনের পক্ষে ভোট দেয় আগত দর্শকেরা। তিন দিনব্যাপী এ মেলায় সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ করা হয়। এ কার্যক্রমে সহযোগিতা করে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল, বাংলালায়ন এবং লাইট হাউস অ্যাডভার্টাইজিং। —মিলটন দাশ, চট্টগ্রাম