চট্টগ্রামে স্যামসাংয়ের সেবাকেন্দ্র উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেবাকেন্দ্র উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউনসহ স্যামসাংয়ের কাস্টমার সার্ভিস তানভির শাহেদ, হেড অব মোবাইল ডিভাইস হাসান মেহদী, স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম প্রমুখ।

চট্টগ্রামের লালখান বাজারের ইয়াহইয়া টাওয়ার এলাকায় একটি সেবাকেন্দ্র উদ্বোধন করেছে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ। চট্টগ্রামে এটি তাদের দ্বিতীয় সেবাকেন্দ্র। স্যামসাংয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকেরা সেবাকেন্দ্রটি থেকে স্যামসাং পণ্যের বিক্রয়োত্তর সেবা পাবেন। 

সেবাকেন্দ্র উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউনসহ স্যামসাংয়ের কাস্টমার সার্ভিস তানভির শাহেদ, হেড অব মোবাইল ডিভাইস হাসান মেহদী, স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম প্রমুখ।
স্যাংওয়ান ইউন বলেন, ‘বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগর চট্টগ্রামে স্যামসাংয়ের গ্রাহকেরা মোবাইল ডিভাইস, কনজিউমার ইলেকট্রনিকস এবং আইটি পণ্যের সেবা পাবেন।’
বর্তমানে স্যামসাংয়ের মোট ৩৫টি সার্ভিস সেন্টার বা সেবাকেন্দ্র রয়েছে।