চট্টগ্রামে হলো আরডুইনো কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ১১ থেকে ১৩ আগস্ট অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত হার্ডওয়্যার আরডুইনো নিয়ে কর্মশালা। ১১ আগস্ট প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ১২ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ১৩ আগস্ট আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় দিনব্যাপী এই কর্মশালা।

মাকসুদুল আলম বিজ্ঞানাগার (ম্যাসল্যাব) কর্মশালাটি আয়োজন করে। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (বাবিজস) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আয়োজনে সহায়তা করেছে। কম্পিউটার সার্ভিসেস এর পৃষ্ঠপোষক।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ইন্টারনেট অব থিংসের (ইন্টারনেট সমর্থন করে এমন যন্ত্রপাতি) সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে সারা দেশে এই আয়োজন করা হচ্ছে। এর আগে ঢাকা ও কুমিল্লায় এমন কর্মশালা হয়েছিল। এসব কর্মশালায় শিক্ষার্থীরা রোবোট বিজ্ঞান গবেষণার পাশাপাশি বিভিন্ন ছোট সমস্যা সমাধানের জন্য ইলেকট্রনিকসের বহুল পরিচিত কিট আরডুইনো ব্যবহার করেছেন। কর্মশালায় হাতেকলমে দেখানো হয়েছে, কীভাবে এই মুক্ত হার্ডওয়্যার কাজ করে।

কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মশালা আয়োজন করতে চাইলে [email protected] ঠিকানায় ই-মেইল পাঠানো যাবে।

বিজ্ঞপ্তি