চট্টগ্রামে হলো ব্রাদারের ডিলার সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ জুন বন্দরনগর চট্টগ্রামে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আয়োজনে ব্রাদার প্রিন্টারের ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্রাদার ইন্টারন্যাশনালের (গালফ) আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক অমিত আলী, গ্লোবাল ব্র্যান্ডের বিক্রয় ব্যবস্থাপক মিজানুর রহমান, ব্রাদারের পণ্য ব্যবস্থাপক গোলাম সারোয়ারসহ চট্টগ্রামের ১৭টি ডিলার প্রতিষ্ঠানের ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এ সময় অমিত আলী ব্রাদারের সর্বশেষ প্রযুক্তিনির্ভর লেজার, ইঙ্কজেট ও মাল্টিফাংশন প্রিন্টারের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং ব্রাদার প্রিন্টারের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। —বিজ্ঞপ্তি