চট্টগ্রামে হুয়াউয়ের পণ্য বিক্রেতাদের নিয়ে সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্রগ্রামে হুয়াউয়ে ডিভাইস বাংলাদেশ পণ্যের ডিলার ও রিটেইলারদের নিয়ে গতকাল বৃহস্পতিবার একটি সম্মেলন করেছে। সেখানে ক্রেতাদের কাছে আরও সহজভাবে পৌঁছানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। হুয়াউয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে হুয়াউয়ে ডিভাইসের প্রধান নির্বাহী প্রতিষ্ঠানটির ডিলার ও রিটেইলারদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান। হুয়াউয়ে মোবাইল ব্রডব্যান্ড ডিস্ট্রিবিউটর ইউসিসি এবং স্মার্টফোন ডিস্ট্রিবিউটর কিউ মোবাইলের ছাড়াও ৫০ জন মোবাইল ব্রডব্যান্ড ডিভাইস বিক্রেতা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বর্তমানে বিশ্বে তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াউয়ে। বাংলাদেশে বিশাল ডিলার নেটওয়ার্কের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।