চট্টগ্রামে হয়ে গেল অ্যাপ নিয়ে আয়োজন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা মিলনায়তনে গত শুক্রবার হলো চট্টগ্রাম বিভাগীয় মোবাইল অ্যাপস ‘বুট ক্যাম্প’। সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ ‘জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচির’ আওতায় এ ক্যাম্পের আয়োজন করে৷ আইসিটি বিভাগের সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এ কর্মশালার প্রধান অতিথি ছিলেন কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ুং ইয়ং । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনওয়ারুল আজিম, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, এই প্রকল্পের পরিচালক মো. আবুল হাসান, কর্মসূচি বাস্তবায়নকারী অন্যতম সংস্থা এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।
এ আয়োজনে বিপুলসংখ্যক শিক্ষার্থীকে মোবাইল ফোনের অ্যাপ তৈরির ব্যাপারে বিভিন্ন বিষয় জানানো হয়৷ —বিজ্ঞপ্তি