চট্টগ্রামের বাজারে আই-ট্যাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন ট্যাবলেট কম্পিউটার আই-ট্যাব ব্লেড চট্টগ্রামের বাজারে ছেড়েছে রিশিত কম্পিউটার্স লিমিটেড। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়ায় রিশিত কার্যালয়ে এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে রিশিত কম্পিউটার্সের চট্টগ্রাম শাখার ব্যবস্থাপক জহিরুল ইসলাম বক্তৃতা করেন।
আই-ট্যাব ব্লেডে দুটি থ্রিজি সিমকার্ড ব্যবহারের সুবিধা আছে। এতে রয়েছে ডুয়াল কোর প্রসেসর, এক গিগাবাইট র্যাম, সাত ইঞ্চি এলইডি পর্দা ইত্যাদি। এর দাম ১৩ হাজার টাকা।
—চট্টগ্রাম অফিস