চট্টগ্রামের হালদা নদী নিয়ে ওয়েবসাইট
চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীকে নিয়ে ওয়েবসাইটের উদ্বোধন হয়েছে গত রোববার বিকেলে। অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ নেচার কনজারভেশন নেটওয়ার্ক (বিএনসিএন)। এতে বক্তারা বলেন, দেশের একমাত্র প্রাকৃতিক প্রজননকেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর গুরুত্বকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরে বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যের স্বীকৃতির পথ সুগম করা এবং এর পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ওয়েবসাইট চালু করা হয়েছে। এর মাধ্যমে হালদা নদীর ওপর গবেষণার কাজও সহজসাধ্য হবে।ওয়েবসাইটের উদ্বোধন করেন অ্যাকশন এইড বাংলাদেশের ফুড সিকিউরিটি অ্যান্ড লাইভলিহুডের প্রধান পার্থ হেফাজ শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। এতে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ, অ্যাকশন এইড বাংলাদেশের কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসেন, হালদা ওয়েবসাইটের সমন্বয়কারী মোহাম্মদ আলী প্রমুখ। বাংলাদেশ অর্থনীতি সমিতি চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি ও হালদার গবেষক মুহাম্মদ সিকান্দর খান এতে সভাপতিত্ব করেন। ওয়েবসাইটের ঠিকানা: www.haldaৎiveৎ.oৎg। —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস