চতুর্থ বছরে অ্যানড্রয়েড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ বছরে পা দিয়েছে গুগলের মোবাইল ফোনের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড। ২০০৭ সালে বিশ্বব্যাপী অ্যানড্রয়েডের বাণিজ্যিকভাবে কাজ শুরু হয়। এক পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রের ৪৪ শতাংশ ব্যবহারকারী অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম-চালিত মোবাইল ফোন ব্যবহার করছেন। ২০০৮ সালের সেপ্টেম্বরে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমযুক্ত প্রথম স্মার্টফোন বাজারে আসে। পরবর্তী সময়ে অ্যানড্রয়েডের বেশ কিছু নতুন আপডেট বের হয়। চলতি বছরের জানুয়ারিতে অ্যানড্রয়েড-চালিত গুগলের প্রথম স্মার্টফোন নেক্সাস ওয়ান বাজারে আসে। একই সঙ্গে এ বছরের মে মাসে অ্যানড্রয়েড এবং ক্রোমনির্ভর গুগলের প্রথম টিভি উন্মোচিত হয়। এ ছাড়া অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমযুক্ত স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব চালু হওয়ার পর এর জনপ্রিয়তা বাড়তে থাকে। বর্তমানে এই ট্যাব অ্যাপলের আইপ্যাডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। চলতি বছরেই প্রায় ১০ লাখ গ্যালাক্সি ট্যাব বিক্রির আশা করছেন সংশ্লিষ্ট নির্মাতারা। অ্যানড্রয়েডের চতুর্থ বছর উপলক্ষে গুগল বিভিন্নভাবে এর প্রচার করছে। গুগলের বিনা মূল্যে ই-মেইল সেবা জিমেইলে যুক্ত হয়েছে অ্যানড্রয়েড থিম। —ম্যাশঅ্যাবল ডট কম অবলম্বনে নুরুন্নবী চৌধুরী