চতুর্থ বছরে বাংলামাটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাহিত্য-সংস্কৃতি ও সমাজবিষয়ক মাসিক অনলাইন ম্যাগাজিন বাংলামাটি চতুর্থ বছরে পা দিয়েছে। চতুর্থ বর্ষ ১ সংখ্যায় (আগস্ট সংখ্যা) যথারীতি রয়েছে: প্রবন্ধ, নিবন্ধ, গল্প, কবিতা, উপন্যাস, বিশ্বসাহিত্য, ভ্রমণ, স্মরণ, ঢাকার সংস্কৃতি, শিল্পকলা, আমেরিকার চিঠি, সাক্ষাৎকার, ফিচারসহ প্রতিটি নিয়মিত বিভাগ। বঙ্গবন্ধু স্মরণে বিশেষ আয়োজন ছাড়াও চিত্রশিল্পী আমিনুল ইসলামের বিদায় বিশেষ গুরুত্ব পেয়েছে এবার। একুশে বইমেলায় প্রকাশিত বই থেকে নির্বাচিত ৫২টি বইয়ের সংক্ষিপ্ত পরিচিতিও অন্যতম আয়োজন। বাংলামাটির ঠিকানা www.banglamati.net। —বিজ্ঞপ্তি