চমৎকার ধারণা থেকেই হয় সফল একটি পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কিছু শুরু করার জন্য সবার আগে দরকার চমৎকার একটি ধারণা। নির্দিষ্ট পদ্ধতি, প্রযুক্তি এবং সঙ্গে উদ্যোক্তাদের কঠোর পরিশ্রম চমৎকার এই ধারণা থেকে সফল পণ্য তৈরি করতে পারে। সুন্দর একটি ধারণা থেকে সম্পূর্ণ পণ্য তৈরির এই প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে ‘ধারণা থেকে পণ্য’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালাটি পরিচালনা করেন র্যাশনাল টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক সাকিব চৌধুরী, প্রধান কারিগরি কর্মকর্তা আতাউল মুকিত ও পরিচালক তাশফিন দেলোয়ার।কর্মশালায় তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান ও ভিডিও কল করার ওয়েবসাইট ‘লক্ষ্মী পাবলিক’ চালু করা হয়। যোগাযোগ রক্ষার এই ওয়েবসাইট তৈরির পেছনের ঘটনা কীভাবে ছোট্ট একটি ধারণা সম্পূর্ণ সেবায় পরিণত হলো, সে অভিজ্ঞতা বর্ণনা করেন সাকিব চৌধুরী।
কর্মশালায় বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি মুহাম্মদ খান, এআইইউবির কম্পিউটার কৌশল বিভাগের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রধান দীপ নন্দী এবং বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের পরিচালক মশিউর রহমান বক্তৃতা করেন।