চলচ্চিত্র কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে আয়োজন করেছে চলচ্চিত্র পাঠচক্র ২০১৩। এবারের পাঠচক্রের বিষয় ধ্রুপদি ও সমকালীন চলচ্চিত্র। এই পাঠচক্রে পাঠদান করবেন চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দিন জাকী, চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের, আলোকচিত্রশিল্পী এবং চলচ্চিত্র গ্রাহক আনোয়ার হোসেন, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, শব্দ-প্রকৌশলী রতন পাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহমিদুল হকসহ অনেকে। এ পাঠচক্রের পরিকল্পক ও সমন্বয়ক বেলায়াত হোসেন।

পাঠচক্রটির মেয়াদ তিন মাস। সেশন হবে সপ্তাহে দুই দিন। শুক্রবার সকাল ১০টা থেকে রাত আটটা এবং শনিবার বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। পাঠচক্র শুরু হবে ১৪ জুন। নিবন্ধনের শেষ সময় ১০ জুন, ২০১৩।

যোগাযোগ: কক্ষ ৭০১ (লিফট ছয়), জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা। ০১৬৭৫৩৩৮৬২২, ০১৮১৫১১০২৮২, ০১৬৭৫৬৪২৭৭৭।

—সুজাতহোসেন