চলছে ই-তথ্যকোষের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ই-তথ্যকোষের সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল সোমবার থেকে ঢাকায় শুরু হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির আয়োজনে দেশি-বিদেশি ২৪টি প্রতিষ্ঠানের ৩৫ জন প্রতিনিধি এই কর্মশালায় অংশ নিচ্ছেন।সরকার জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ডিসেম্বরের মধ্যে সারা দেশে সব ইউনিয়ন পরিষদে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এসব তথ্যকেন্দ্র থেকে জীবন ও জীবিকাসংক্রান্ত তথ্য প্রদান করা হবে। বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান অনুরূপ তথ্যকেন্দ্র স্থাপন করে তথ্যসেবা প্রদান করছে। এসব তথ্যকেন্দ্রে একটি সমন্বিত তথ্যভান্ডার চালু করার জন্য একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের উদ্যোগে একটি ‘জাতীয় ই-তথ্যকোষ’ তৈরির উদ্যোগ নিয়েছে। জাতীয় ই-তথ্যকোষে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, দুর্যোগ ব্যবস্থাপনা, অকৃষি উদ্যোগ, পর্যটন ও কর্মসংস্থান সম্পর্কে তথ্য সন্নিবেশিত করা হচ্ছে। খবর বিজ্ঞপ্তির।এটুআইর জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানকে জাতীয় ই-তথ্যকোষের সদস্য হয়ে অবদান রাখার আহ্বান জানান।