চলছে ই-কমার্স মাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি এপ্রিল মাসকে ই-কমার্স মাস হিসেবে পালন করছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। ৭ এপ্রিল ই-কমার্স দিবস পালনের উদ্যোগও নিয়েছে সংগঠনটি। বাংলা নববর্ষকে কেন্দ্র করে দেশের সাধারণ মানুষকে অনলাইনে কেনাকাটায় উৎসাহিত করতেই ই-ক্যাবের এই আয়োজন।
বাংলা নববর্ষ বাংলাদেশের মানুষের প্রাণের উৎসব। এ সময়ে অনেকে কেনাকাটা করেন। অনলাইনে ক্রেতাদের উৎসাহিত করতে ই-ক্যাবের সদস্য ই-কমার্স প্রতিষ্ঠানগুলো এ মাসে বিশেষ মূল্য ছাড় দিচ্ছে। একই সঙ্গে মাসব্যাপী সেমিনার, কর্মশালা, ই-কমার্স আড্ডা, গোলটেবিল আলোচনা ইত্যাদি আয়োজন থাকছে। বিজ্ঞপ্তি