চলছে ওয়েবের সফটওয়্যার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষয়ভিত্তিক সফটওয়্যার নিয়ে নিয়মিত মেলা করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। এই আয়োজনের অংশ হিসেবে গতকাল শনিবার ঢাকার বেসিস মিলনায়তনে শুরু হয়েছে ওয়েববিষয়ক সফটওয়্যার মেলা। সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন বেসিসের সভাপতি শামীম আহসান। তিনি বলেন, ‘আমরা সিআরএম, ইআরপি এবং অন্যান্য ব্যবসাকে অনলাইনকেন্দ্রিক করতে চাই। এই উদ্দেশ্যে বেসিস কাজ করে যাচ্ছে।’ অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বেসিসের মহাসচিব রাসেল টি আহমেদ, স্থানীয় বাজার-সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান কবির আহমেদসহ আরও অনেকে। এ মেলায় রয়েছে বেসিসের সদস্য আটটি  প্রতিষ্ঠানের স্টল। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো—মিডরো অ্যান্ড টেলিকমিউনিকেশন, অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড, সাউথটেক লিমিটেড, স্টারহোস্ট আইটি লিমিটেড, তালহা করপোরেশন, টেকনোবিডি ওয়েব সলুশনস লিমিটেড, টুইস্টার মিডিয়া টেকনোলজি লিমিটেড এবং জামান আইটি।

মেলা চলবে আগামীকাল সোমবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত।

—মো. রাফাত জামিল