চলছে ক্যামেরা মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার ছয়টি জায়গায় এবং নারায়ণগঞ্জ, গাজীপুর ও বগুড়ায় কম্পিউটার সোর্স শাখায় চলছে ১০ দিনের ক্যামেরা মেলা। গতকাল বুধবার ঢাকায় ‘লুমিক্স ঈদ উৎসব’ নামের এ মেলার উদ্বোধন করেন এসিআই কনজ্যুমার ইলেকট্রনিকসের ব্যবসায় ব্যবস্থাপক কামরুল হাসান, কম্পিউটার সোর্সের পরিচালক এস এম মুহিবুল হাসান ও মুহাম্মদ শামসুল হুদা।

এ সময় প্যানাসনিক সিঙ্গাপুরের বিপণন নির্বাহী (ভিজ্যুয়াল) লি কিম ফন, আঞ্চলিক উন্নয়ন ব্যবস্থাপক আলফ্রেড লিম,

অডিও ভিজ্যুয়াল বিভাগের ব্যবস্থাপক পাও চেং উই এবং এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের পণ্য ব্যবস্থাপক তানভীর আনোয়ার উপস্থিত ছিলেন।

মেলায় ক্যামেরার সঙ্গে একটি মেমোরি কার্ড ও ব্যাগ বিনা মূল্যে দেওয়া হচ্ছে।

—বিজ্ঞপ্তি