চলছে দক্ষিণ এশীয় সাইবার গেমসের বাছাই পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়—বাংলাদেশে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে দক্ষিণ এশীয় সাইবার গেমস প্রতিযোগিতার বাছাই পর্ব। ‘গেম ফেস্ট’ নামের এ প্রতিযোগিতার আয়োজক এফ ওয়ান আইটি।বিশ্ব সাইবার গেমস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ ইরফান হুসেইন জানান, এ প্রতিযোগিতায় বিজয়ী বেশকয়েকজন খেলোয়াড় ভারতের গোয়ায় অনুষ্ঠেয় দক্ষিণ এশীয় সাইবার গেমস প্রতিযোগিতায় অংশ নেবেন। এ প্রতিযোগিতায় খেলোয়াড়রা ফিফা ১০, কল অব ডিউটি, ডটা এবং কাউন্টার স্ট্রাইক গেম খেলছেন।আজ এ প্রতিযোগিতা শেষহবে।—নিজস্ব প্রতিবেদক