চলছে মোবাইল ও ট্যাবের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা ছাড় আর উপহারের ঘোষণা দিয়ে ১২ ডিসেম্বর শুক্রবার থেকে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব মেলা ২০১৪ । ছবি: সংগৃহীত
নানা ছাড় আর উপহারের ঘোষণা দিয়ে ১২ ডিসেম্বর শুক্রবার থেকে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব মেলা ২০১৪ । ছবি: সংগৃহীত

আজ থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনের স্মার্টফোন ও ট্যাবের মেলা। এক্সপো মেকারের আয়োজনে এই মেলার স্পন্সর হিসেবে রয়েছে গ্রামীণফোণ। মেলায় ছাড় ও উপহারে মোবাইল ফোন ও ট্যাব বিক্রি করছে সিম্ফনি, লেনোভো, হুয়াউয়ে, স্যামসাং, আসুসের মতো বিভিন্ন প্রতিষ্ঠান।
মেলা প্রসঙ্গে এক্সপো মেকারের প্রধান পরিচালন কর্মকর্তা নাহিদ হাসনাইন সিদ্দিকী প্রথম আলোকে জানিয়েছেন, স্মার্টফোন ও ট্যাব নিয়ে দেশে এটা এক্সপো মেকারের আয়োজনে তৃতীয় মেলা। এবারের মেলাটিকে বড় পরিসরে করা হয়েছে। মেলায় ওকাপিয়া, ম্যাক্সিমাস, এসার, মাইসেল, জিওমি, এডাটা, আরএনটেক, এইচটিএস, ডিএক্স জেনারেশন, প্রেস্টিজিও, গ্যাজেটগ্যাং সেভেনসহ আরও কয়েকটি ব্র্যান্ডকে যুক্ত করা হয়েছে।
নাহিদ হাসনাইন সিদ্দিকী বলেন, আজ সকাল থেকেই মেলায় তরুণদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। মেলায় সাশ্রয়ী দামের ট্যাব ও স্মার্টফোনের খোঁজ করছেন ক্রেতারা। এ ছাড়াও মিড রেঞ্জ ও দামী স্মার্টফোনগুলোও তাঁদের আকর্ষণ করছে। মেলায় ছাড়েও পণ্য পাওয়া যাচ্ছে।
মেলা চলবে রাত আটটা পর্যন্ত। মেলায় ২০ টাকা টিকিট কেটে ঢুকতে হবে। তবে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে আসতে পারবেন।

মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে শেষদিনে থাকছে এক্সপো মেকার ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) আয়োজনে কেমন ইন্টারনেট চাই? শীর্ষক সংলাপ। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের সাংবাদিক ও সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের নিয়ে এই সংলাপ হবে।