চলছে সিএসএম ‘গল্পকথা’র চূড়ান্ত পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু হয়েছে অনলাইনে প্রথম কম্পিউটার কেনার ‘গল্পকথা‘ লিখে ২ দিন ৩ রাত নেপাল ভ্রমণ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। চলছে সেরা তিন ‘গল্পকথা’ নির্বাচনের ফেসবুক লাইক পর্ব।আগামী ৩১ ডিসেম্বর দুপুর ১২টা পর্যন্ত দেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি পণ্য বিপণন ও সেবাদানকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স এর দাপ্তরিক ফ্যানপেজের ‘নেপাল ভিজিট‘ অ্যাপস থেকে কিংবা https://www.facebook.com/CSLFanclub/app_221460014534454 এই লিংক থেকে পছন্দের লেখা নির্বাচন করতে পারবেন ফেসবুক বন্ধুরা। ফেসবুক ছাড়াও প্রযুক্তি লিপি ব্লগ থেকেও (http://www.projuktilipi.com/golpokotha) সেরা গল্পকথা নির্বাচনে ভোট দেয়া যাচ্ছে। কম্পিউটার সোর্স এর আয়োজনে এই প্রতিযোগিতার স্পন্সর কম্পিউটারের অন্যতম দেশীয় ব্রান্ড সিএসএম। এক হাজারের বেশি ‘গল্পকথা’র মধ্যে উন্মুক্ত করা হয়েছে ২৫টি গল্পকথা। নির্বাচিত এসব গল্পকথার মধ্য থেকে সেরা তিনটি লেখা নির্বাচিত হবে।