চলছে সিবিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির হ্যানোভারে ১০ মার্চ থেকে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি মেলা সিবিট ২০১৪। প্রতিবছরের মতো এবারও মেলায় আছে নতুন প্রযুক্তির চমক। এবারের মেলায় সহযোগী দেশ হিসেবে আছে যুক্তরাজ্য। পাশাপাশি ভবিষ্যতের প্রযুক্তির কিছু ধারণাও পাওয়া যাচ্ছে এ মেলায়। সিবিটে দেখানো কিছু প্রযুক্তির নমুনা থাকছে এখানে। সূত্র: এএফপি
গরিলা আকৃতির এ রোবটের নাম চার্লি। তৈরি করেছে জার্মান রিসার্চ সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইউনিভার্সিটি অব ব্রেমেন। আইস্ট্রাকট (ইন্টেলিজেন্ট স্ট্রাকচারস ফর মোবাইল রোবটস) প্রকল্পে আওতায় এ রোবট তৈরি করা হয়েছে। এটি চন্দ্রপৃষ্ঠের মতো এবড়োখেবড়ো জায়গায় চলাচলের উপযোগী।
প্রচলিত পাসওয়ার্ড বা পাসকোডের বদলে ব্রিটিশ প্রতিষ্ঠান উইনফ্রাসফট তৈরি করেছে পিনগ্রিড নামের স্মার্টফোনের বিশেষ নিরাপত্তা প্রযুক্তি। স্মার্টফোনের পর্দায় নিজস্ব পরিচিতি নম্বর (পিন) ছকের আকারে থাকবে। এ ছকে নিজের তৈরি করা কোনো আকৃতি বা নকশায় আঙুল বুলিয়ে স্মার্টফোন খোলা যাবে।