প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের পাঁচ হাজার মৌমাছির শরীরের ক্ষুদ্র সংবেদী যন্ত্র (সেন্সর) আঠা দিয়ে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রাণীটির গতিবিধি পর্যবেক্ষণের মাধ্যমে উত্তর গোলার্ধে বিভিন্ন রোগের বিস্তার প্রতিরোধ করা সহজ হবে বলে আশা করছেন গবেষকেরা। অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থা সিএসআইআরও জানায়, মৌমাছিরা প্রায়ই মৌচাক থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। এ ছাড়া তাদের ওপর মাঝে মাঝে একধরনের পরজীবী আক্রমণ করে। এ দুটি সমস্যার কারণ অনুসন্ধান ও সমাধানের চেষ্টায় মৌমাছিদের শীতনিদ্রাকালে ওই ক্ষুদ্র (পাঁচ মিলিগ্রাম ভর এবং আড়াই মিলিমিটার লম্বা) সেন্সর সংযোজন করা হচ্ছে। রয়টার্স।