চলে গেলেন এম এ মতিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে তথ্যপ্রযুক্তির শুরুর দিকের পেশাজীবী ও উদ্যোক্তা এম এ মতিনকে (৬০) আমরা হারিয়েছি গত বছর। পবিত্র হজব্রত পালন করতে গিয়ে তিনি হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি নানা সময়ে অর্থমন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকের তথ্যপ্রযুক্তি পরামর্শক; আইএফআইসি ব্যাংক, গ্রামীণফোন ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান ছিলেন।তিনি আইটি ডট ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।