চলে গেলেন ক্ল্যাসিক কম্পিউটার নির্মাতা ট্রামিয়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার শিল্পের পথপ্রদর্শক জ্যাক ট্রামিয়েল ৮৩ বছর বয়সে মারা গেছেন। তিনি কমোডোর কোম্পানির প্রতিষ্ঠাতা ও কম্পিউটারের প্রথম যুগের জনপ্রিয় কম্পিউটার কমোডোর ৬৪ হোম পিসির নির্মাতা। ট্রামিয়েলের ছেলে লিওনার্দোর বরাতে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রে রোববার ৮ এপ্রিল জ্যাক ট্রামিয়েল মারা গেছেন।আশির দশকে; কম্পিউটারের প্রথম যুগেই ঝড় তুলেছিল ট্রামিয়েলের ৮ বিটের এই কমোডোর মেশিন। মাত্র ৬৪ কিলোবাইট মেমোরির এই কম্পিউটারটি বেস্ট সেলিং কম্পিউটারের তালিকায় স্থান করে নিয়েছিল। আর এ কম্পিউটারটির পেছনে ছিলেন জ্যাক ট্রামিয়েল।ট্রামিয়েল ছিলেন নািস ক্যাম্প থেকে বেঁচে ফিরে আসা একজন ইহুদি। ১৯৪০ সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি দেন ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর টাইপরাইটার রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেন। পরবর্তীকালে তিনি কমোডোর ইন্টারন্যাশনাল নামে নিজেই টাইপরাইটার নির্মাণে একটি প্রতিষ্ঠান চালু করেন। এরপর তাঁর নিজের প্রতিষ্ঠান থেকে তৈরি শুরু করেন ক্যালকুলেটর। একসময় ট্রামিয়েল তাঁর এ প্রতিষ্ঠানটিকে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে সরিয়ে নেন।