চলে গেলেন নিনটেনডোর প্রেসিডেন্ট সাতোরু আইওয়াতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিনটেনডোর প্রেসিডেন্ট সাতোরু আইওয়াতা
নিনটেনডোর প্রেসিডেন্ট সাতোরু আইওয়াতা

জাপানের বিখ্যাত ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান নিনটেনডোর প্রেসিডেন্ট সাতোরু আইওয়াতা মারা গেছেন। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি পোকেমন ও সুপার ম্যারিওর মতো বিখ্যাত ফ্র্যাঞ্চাইজিগুলো তাঁর হাত ধরে এগিয়েছে। ক্যানসারে আক্রান্ত হয়ে ৫৫ বছর বয়সে তিনি আজ সোমবার মারা গেছেন বলে নিনটেনডো কর্তৃপক্ষ জানিয়েছে। খবর বিবিসির।
গত বছরে সাতোরু আইওয়াতা ক্যানসারের চিকিৎসার জন্য অস্ত্রোপচার করিয়েছিলেন এবং কিছুটা সুস্থ হয়ে আবারও কাজে ফিরেছিলেন।
২০০০ সালে কাজে যোগ দেওয়ার পর থেকে নিনটেনডোর মোড় ঘুরিয়ে দেওয়ার কারণে বিখ্যাত হয়েছিলেন আইওয়াতা। মোবাইল গেমের ক্ষেত্রেও নিনটেনডোকে নিয়ে আসার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি।
আশির দশক থেকে নিনটেনডোর একটি শাখা প্রতিষ্ঠানে প্রোগ্রামার হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। ২০০২ সালে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট হন তিনি। তাঁর নেতৃত্বে, জনপ্রিয় উয়ি ও নিনটেন্ডো ডিএস গেমিং কনসোল বাজারে ছাড়ে নিনটেনডো এবং তাঁর নেতৃত্বেই ব্যবহারবান্ধব গেমিং কনসোল বাজারে আসায় নিনটেনডোর বড় কমিউনিটি তৈরি হয়।
টোকিওর ফ্রস্ট অ্যান্ড সুলিভানের ডিজিটাল মিডিয়া বিভাগের প্রধান মার্ক আইনস্টাইন জানিয়েছেন, ‘বিশাল এক মানুষ ছিলেন আইওয়াতা। তাঁকে আমরা মিস করব। তিনি সবার আগে একজন গেমার হিসেবে পরিচিত ছিলেন। তাঁর পরের পরিচয় ছিল প্রধান নির্বাহী হিসেবে।

প্রযুক্তি বিশেষজ্ঞ নবুউকি হায়াসি বলেন, ‘তিনি শুধু প্রযুক্তি নির্মাণ করেননি, পুরো একটি সংস্কৃতির জন্ম হয়েছিল তাঁর হাত ধরে।’