চলে গেলেন বিশ্বের প্রথম ল্যাপটপ নির্মাতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন ল্যাপটপের প্রথম নকশাবিদ যুক্তরাজ্যের বিল মগরিজ। ৮ সেপ্টেম্বর ৬৯ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের মারা গেছেন তিনি। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।১৯৭৯ সালে মগরিজ ‘গ্রিড কম্পাস’ নামে একটি কম্পিউটারের নকশা করেন যা মার্কিন সেনাবাহিনীতে ব্যবহূত হত। ভাঁজ করা যায় এমন কম্পিউটার বা তাঁর তৈরি ল্যাপটপ মহাকাশযান ডিসকভারিতেও যুক্ত করা হয়েছিল। মগরিজের তৈরি এ গ্রিড কম্পাসই বিশ্বের প্রথম ল্যাপটপ হিসেবে পরিচিত। ২০০৯ সালে ন্যাশনাল ডিজাইন অ্যাওয়ার্ড থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন মগরিজ। ২০১০ সাল পর্যন্ত কপার-হিউইট, ন্যাশনাল ডিজাইন মিউজিয়ামে পরিচালকের দায়িত্বও পালন করেছিলেন তিনি।