চলে গেলেন মাউস উদ্ভাবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
engelbert
engelbert

কম্পিউটার মাউসের উদ্ভাবক ডগলাস অ্যাঙ্গেলবার্ট ২ জুলাই ৮৮ বছর বয়সে নিজ বাড়িতে বার্ধক্যের কারণে মারা গেছেন। তাঁর মেয়ে ক্রিস্টিনা এক ই-মেইল বার্তায় অ্যাঙ্গেলবার্টের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি। অ্যাঙ্গেলবার্ট ১৯২৫ সালের ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওরিগন রাজ্যের পোর্টল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি ওরিগন স্টেট বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি একজন রাডার টেকনিশিয়ান হিসেবে কাজ করেন। ১৯৬৩ সালে কম্পিউটারের জন্য বিশ্বের প্রথম মাউসটি তৈরি করেন অ্যাঙ্গেলবার্ট। স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটে এটি তৈরি করেন তিনি। প্রথম সেই মাউসটির আকার আজকের পরিচিত মাউসের মতো ছিল না। বরং এটি তৈরি করা হয়েছিল একটি বক্সের মধ্যে। আর এর সঙ্গে ছিল কোনো তলে কাজ করার জন্য বিশেষ চাকা। আকারেও এটি ছিল বর্তমান মাউসগুলোর তুলনায় বেশ খানিকটা বড়।